প্রতীকী ছবি
সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে রাজু আহমদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্থানীয়রা পাপ্পু নামের আরেক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২নং বাসা থেকে রাজু আহমেদের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, সকালে ঘরের ভেন্টিলেটরের সাথে গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রাজু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




