ছবি:সংগৃহীত
সিলেটের পরিবহন শ্রমিকদের কাছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
পরিবহন মালিক-শ্রমিক আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমিও পরিবহন ব্যবসায়ী পরিবারের সন্তান। আমি আপনাদেরই একজন।’ একই সঙ্গে তিনি আগামি জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজে ভারসাম্য না থাকলে উন্নয়ন সম্ভব নয়। পরিবহন সেক্টরকে আধুনিকায়ন ও সিলেটের পরিবহন শ্রমিকদের সু-প্রশিক্ষিত ও মর্যাদাকর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপি কাজ করবে-যা দেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সকাল ১১টা থেকে তিনি মহানগরীর কুদরত উল্লাহ মার্কেট, রাজা জিসি স্কুল রোড, হাসান মার্কেট ও বন্দর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।
বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী আব্দুর রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম লষ্কর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লষ্কর, সহসভাপতি মঈনউদ্দীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ২১৫৯ কার্যকরী সভাপতি কাওছার আহমদ, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রুনু মঈন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




