সিলেটে ৪ জুয়াড়ি গ্রেফ*তার ভার*তীয় কমলা ভর্তি ট্রাকসহ ২ জন আ*টক
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২০ AM

এয়ারপোর্ট ও শাহপরান থানার পৃথক অভিযান

সিলেটে ৪ জুয়াড়ি গ্রেফ*তার ভার*তীয় কমলা ভর্তি ট্রাকসহ ২ জন আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৭:৫৫:৩৭ PM

সিলেটে  ৪ জুয়াড়ি গ্রেফ*তার  ভার*তীয় কমলা ভর্তি ট্রাকসহ ২ জন আ*টক

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা ও শাহপরান (রহ.) থানা পুলিশের পৃথক অভিযানে চারজন জুয়াড়ি গ্রেফতার এবং প্রায় ছয় লাখ টাকার ভারতীয় কমলা বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। দুটি অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

এয়ারপোর্ট থানার অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

০২ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-. মোঃ সজিব খান (২২), বর্তমান ঠিকানা-ফাজিলচিস্ত, এয়ারপোর্ট, সিলেট
মোঃ আলমগীর হোসেন (২৪), বর্তমান ঠিকানা-লোহারপাড়া, কোতোয়ালী, সিলেট
মোঃ টিপু সুলতান (৩০), লাক্কাতুরা, এয়ারপোর্ট, সিলেট
শ্রী মিলন দাশ (৫৮), বর্তমান ঠিকানা-বাতালীয়া, কোতোয়ালী, সিলেট

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহপরান থানার অভিযানে ভারতীয় কমলা ভর্তি ট্রাক আটক: গ্রেফতার ২

০২ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে শাহপরান মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডলের নেতৃত্বে বটেশ্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় ভারতীয় কমলা বহনকারী একটি ট্রাক আটক করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-  জাকির হোসেন (২৬), শরিয়তপুর।  মোঃ জুনায়েদ (১৮), মাদারীপুর

জব্দকৃত মালামাল- একটি টাটা ট্রাক আনুমানিক মূল্য: ৩০ লাখ টাকা। ১৬০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু), ওজন: ২,৮৮০ কেজি, আনুমানিক মূল্য: ৫ লাখ ৭৬ হাজার টাকা

এ ঘটনায় শাহপরান থানায়  মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ