‘বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তাঁর সুস্থতা কামনা আজকের মূল উদ্দেশ্য’- এম এ মালিক
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৯ AM

নির্বাচনী ব্যস্ততার মাঝেও মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

‘বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তাঁর সুস্থতা কামনা আজকের মূল উদ্দেশ্য’- এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৮:১৬:১৪ PM

‘বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তাঁর সুস্থতা কামনা আজকের মূল উদ্দেশ্য’- এম এ মালিক

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক প্রচারণার প্রচলিত ধারা থেকে ভিন্ন এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি দিনজুড়ে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের শাহ তৈয়ব ছয়লানী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এম এ মালিক। এরপর রুস্তমপুর নয়া বাজার ইলাশপুর মাদ্রাসায় প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দুপুরে পর্যায়ক্রমে খড়ারি মাদ্রাসা ও চারকাঠি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সিলাম জামেয়া হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এম এ মালিক বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা কামনায় দোয়া করাই আজকের মূল উদ্দেশ্য।’ দোয়া শেষে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নতি কামনাও করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মানবিকতা, আস্থা ও দায়িত্ববোধের বার্তা বহনকারী এম এ মালিকের এ উদ্যোগ জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিএনপি নেতা হাজি আসাদ, নজমুল ইসলাম, মমতাজ আলী ঠাকুর, ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুয়েব, রাসেল আহমদ, আবু সালেহ, ফাহিম আহমদ, আব্দুস সামাদ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ