বিয়ানীবাজার খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২০ AM

বিয়ানীবাজার খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৮:৪৩:৪৫ PM

বিয়ানীবাজার খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায়  সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সিলেটের বিয়ানীবাজারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে এবং বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু ইউসুফ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সেলিম, বিয়ানীবাজার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ, সহসভাপতি নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিপুল আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমদ, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী আহমদ, বিএনপি নেতা জিয়া উদ্দিন, ফাহিম শাকিল অপু, আরাফাত রুমন খুখু, বিএনপি নেতা জামিল আহমদ ও তারেক আহমদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ