জৈন্তাপুরে সেনাবাহিনীর অভি*যানে ৬০ বোতল বিদেশি মদ*সহ আট*ক ১
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৯ AM

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভি*যানে ৬০ বোতল বিদেশি মদ*সহ আট*ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ১১:১৮:৫০ PM

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভি*যানে ৬০ বোতল বিদেশি মদ*সহ আট*ক ১

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পসংলগ্ন সেনাবাহিনীর চেকপোস্টে ভারতীয় অবৈধ মদসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক টহল দল গোয়াইনঘাট থেকে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা  তল্লাশি করে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

‘তল্লাশির সময় সিএনজি থামিয়ে চালকসহ গাড়িটি পরীক্ষা করলে ব্লেন্ডার্স প্রাইড ৩৬ বোতল, সিগনেচার ১২ বোতল এবং রয়েল স্ট্যাগ ১২ বোতলসহ মোট ৬০ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা।’

আটক ব্যক্তি মো. মানিক মিয়া, তিনি সিলেট এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার বাসিন্দা এবং তারা মিয়ার ছেলে।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মদ, সিএনজি অটোরিকশা এবং চালককে একই দিন রাত ৯টা ৫০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট-এর উপপরিদর্শক উত্তম পালের কাছে হস্তান্তর করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ