তাহিরপুরে বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর পানি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ AM

তাহিরপুরে বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৫:৩৮:০৯ AM

তাহিরপুরে বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর পানি

বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টানা দুই দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। সেই সাথে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাওরে পানি প্রবেশ করছে। উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা, পাঠলাই, রক্তি ও বৌলাই নদীতে ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৪ জুন) সকাল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা শুরু হলে পানি বৃদ্ধি পেতে থাকে।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে। সেই সাথে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে ডুবে যায়। এভাবে পানি বাড়তে থাকলে দু-এক দিনের মধ্যে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি জানিয়েছেন, ভারতের মেঘালয়ে বৃষ্টি পাত হলেই তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢল নামে। টানা বৃষ্টির কারনে পাহাড়ি ঢলের পানি উপজেলার বিভিন্ন নদী দিয়ে প্রবল বেগে নিন্মাঞ্চলে ও হাওরে প্রবেশ করছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ১০৭ মিলিমিটার। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হাওর ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে এতে করে হাওর ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে