ইন্ডাস্ট্রি ছোট হলেও শাকিব খানের সংগ্রাম অনস্বীকার্য: শাকিল খান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ AM

ইন্ডাস্ট্রি ছোট হলেও শাকিব খানের সংগ্রাম অনস্বীকার্য: শাকিল খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৫:১৪:১৫ PM

ইন্ডাস্ট্রি ছোট হলেও শাকিব খানের সংগ্রাম অনস্বীকার্য: শাকিল খান

সংগৃহীত ছবি


ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের খোলামেলা কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালী অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা।শাকিল খান বলেন, ‘শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব এটাই নিয়ম। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।’

চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা প্রসঙ্গে শাকিলের ভাষ্যে, ‘ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।’তার কথায়, ‘আমি আগে বলেছিলাম দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।’

শাকিব খানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এতো কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে