শাবনূরের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন শ্রদ্ধা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শাবনূরের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন শ্রদ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৪:১৬:০৫ অপরাহ্ন

শাবনূরের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন শ্রদ্ধা

সংগৃহীত ছবি


নব্বই দশকের জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। তার অভিনীত অসংখ্য সিনেমার গান গেয়েছেন বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা। এই তালিকায় আছে- ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘দেখা না হলে একদিন’ ইত্যাদি।গতকাল ১৭ ডিসেম্বর (বুধবার) ছিল শাবনূরের জন্মদিন। এদিন নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ পোস্ট করেন কনকচাঁপা। লিখেছেন, ‘শাবনূর একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম যাকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না। তার অভিনয় শৈলী, উচ্চারণ, দৈহিক সৌন্দর্য, চাঁদপানা মুখশ্রী গোলাপের মতো হাসি এবং নয়নযুগল পুরো যুবসম্প্রদায়কে কয়েক যুগ ধরে বুঁদ করে রেখেছে।’

শাবনূরের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, “‘শাবনূর’ এমন এক এপিসোড যা থেকে দর্শক কখনো বেরোতে চায়নি, চাইবেও না। তার মতো প্রতিভার অধিকারী শত জনমে একজনই হয়।”শাবনূরের সিনেমায় গাওয়া গান নিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘আমি প্রথম থেকেই তার জন্য গাইছি। আমি আমার মতো গেয়েছি সে তার মতো অভিনয় করেছেন। কিন্তু পর্দায় তার উপস্থিতি দেখে আমার নিজেরই বিশ্বাস হয়নি যে এটা আমি গেয়েছি, মনে হয়েছে এটা তারই কণ্ঠ। এই একাকার হয়ে যাওয়ার পুরো কৃতিত্ব শাবনূরকেই দিতে চাই।’কথা বলেন শাবনূরের অভিনয় দক্ষতা নিয়েও। কনকচাঁপার ভাষ্য, “কবরীর পর শাবনূরই সেই ভার্সেটাইল মহানায়িকা যিনি সিরিয়াস চরিত্র, হাসির অভিনয়, ছটফটে দুরন্ত কিশোরীর ভূমিকা সমানভাবে দুর্দান্ত। তবে তার ভয়ংকর সুন্দর চোখে যখন অশ্রু ঝরে তখন একটা কথা মাথায় আসে ‘ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল!’”শাবনূরের সহজ সরল ব্যক্তিত্ব নিয়ে বলেন, ‘আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গিয়ে তার যে আন্তরিকতা দেখেছিলাম তা সত্যিই তাকে মানুষ হিসেবে অনন্য করে।’শাবনূরের সিনেমায় নিজের গান গাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি খুবই গর্বিত তার চলচ্চিত্র ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই সাথে ছিলাম। তার অভিনীত একশো ভাগের নিরানব্বই ভাগ গানই আমার গাওয়া। আমাদের দুই দেহ এক প্রাণ বলা যায়।’

দেশের টিভি চ্যানেলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কয়েকটি চ্যানেলে স্বপ্রনোদিত হয়ে বলেছি শাবনূর ও আমাকে নিয়ে একটা প্রোগ্রাম সাজাতে কিন্তু কোন চ্যানেলই এগোয়নি। বাংলাদেশে মূল্যায়ন পাওয়া খুবই কঠিন তবে আমার বিশ্বাস, একদিন আমার গান আর শাবনুরের অভিনয় সমন্বয় করে গবেষণা হবে, তখন হয়তো তা দেখার জন্য হয়তো কোন একজন থাকব না।’সর্বশেষ শাবনূরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কনকচাঁপা লিখেছেন, ‘এই মহানায়িকার আনন্দিত সুখী সুদীর্ঘ জীবন কামনা করছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ