ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ PM

ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৩:৩৩:৩৩ AM

ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ


গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে মিছিল করছে এক লাখ মানুষ। শনিবার মধ্য লন্ডনে এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। ড্রোন ফুটেজে দেখা গেছে, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত মিছিল প্রধানমন্ত্রী রিশি সুনাকের ডাউনিং স্ট্রিট অফিস পেরিয়ে পার্লামেন্টের হাউসের বাইরে শেষ হয়।

পুলিশের ধারণা, প্রায় কয়েক লাখ বিক্ষোভকারী রাজধানীতে জড়ো হয়েছিল। লন্ডন ছাড়া ম্যানচেস্টার ও গ্লাসগোসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারী তরুণ ও বৃদ্ধরা ওয়েস্টমিনস্টার সেতুজুড়ে ফিলিস্তিনের পতাকা নেড়ে এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেছে।

তারা ‘ফিলিস্তিন মুক্ত কর’, ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ কর’ এবং ‘ইসরায়েলি বর্ণবাদ বন্ধ কর’ স্লোগান দিয়েছে।বিক্ষোভকারী ক্যামিল রেভুয়েলটা বলেছেন, ‘যেসব পরাশক্তি খেলছে তারা এই মুহূর্তে যথেষ্ট কাজ করছে না। এই কারণেই আমরা এখানে আছি: আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের অধিকার, অস্তিত্বের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানবাধিকার, আমাদের সব অধিকারের জন্য আহ্বান জানাচ্ছি। এটি হামাসের বিষয়ে নয়। এটি ফিলিস্তিনিদের জীবন রক্ষার বিষয়। পুলিশ জানিয়েছে, শহরজুড়ে দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে। বিক্ষোভকারীরা ‘জিহাদ’ শব্দটি ব্যবহার করলেই গ্রেপ্তারের জন্য প্রস্তুত ছিল পুলিশ।

JA



শীর্ষ সংবাদ:

‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার