মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ PM

মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৬:০২:২৫ PM

মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

সংগৃহিত


কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে কোর অব মিলিটারি পুলিশের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং কমান্ড্যান্ট, সিএমপিসিঅ্যান্ডএস অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন।

এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান সেনাপ্রধান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিএমপি ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ২৯ ডিসেম্বর কোর অব মিলিটারি পুলিশের ৭ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার অ্যান্ড স্কুল প্রাঙ্গণে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে কোর অব মিলিটারি পুলিশের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা