রাষ্ট্রীয় মর্যাদায় শেষ যাত্রা: জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়া
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ PM

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ যাত্রা: জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৬:০১:৩৮ PM

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ যাত্রা: জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়া

সংগৃহীত ছবি


রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন তার বড় ছেলে তারেক রহমান। নিজের মাকে কবরে শায়িত করেন তিনি।

এর আগে লাখো মানুষের অংশগ্রহণে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় লাখো মানুষ অংশ নেয়।

জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ উপদেষ্টা পরিষদের সদস্য, দেশি-বিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা