গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ PM

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০১:১২:১৩ AM

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত


পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

রোববার (২৯ অক্টোবর) পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানিয়েছেন, বুকে গুলি লেগে মাওলানা আসিম জামিলের মৃত্যু হয়েছে। সোহেল চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরে তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে ইন্তেকাল করেছে। তিনি বলেন, তার মৃত্যুর বিষয়টি পুরো পরিবেশকে শোকাবহ করে তুলেছে।

তিনি আরও বলেন, এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

পাঞ্জাবের আইজিপি ডক্টর উসমান আনোয়ার মুলতান পুলিশকে ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (এন) প্রধান শাহবাজ শরীফ। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক