প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ PM

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৫:৩৮:৩১ PM

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

সংগৃহিত


সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে গত শুক্রবারের (২ জানুয়ারি) পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।এবারের নিয়োগে দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা