সিলেটের জালালাবাদ থানাধীন হাজীপাড়া এলাকা থেকে একটি ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) মহানগর গোয়েন্দা পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল। অস্ত্রটির ওজন ৭৫০ গ্রাম। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
জৈন্তা বার্তা/আরআর




