সিলেটের দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
উদ্ধার হওয়া কিশোরী খুলনার খানজাহান আলী থানাধীন একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। আর গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া (২৯) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ১ জানুয়ারি ভিকটিম স্কুলের যাওয়ার পর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর ভিকটিমের পরিবার জানতে পারে অজ্ঞতনামা ৩/৪ জন যুবক তাকে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড থেকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
জৈন্তা বার্তা/আরআর




