সংগৃহিত
গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে শেখ মনির উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক ৫০০ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে দশগাঁও নওয়গাও স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ৫ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওয়াগাঁও কাদিরিয়া হান্নান ফেরুজা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ গয়াছ উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ, যুগ্ম সম্পাদক হারুন আহমেদ প্রমুখ।
জৈন্তাবার্তা/সুলতানা




