ছবি:সংগৃহীত
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে সিলেট নগরীর মুন্সিপাড়ায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুন্সিপাড়াস্থ মহানগর ওয়ার্ড বিএনপি নেতা মো. শামীম চৌধুরীর বাসভবনে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসময় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় রয়েছেন সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সভাপতি সালেহ আহমদ গেদা, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. লাহিন, সিলেট মহানগর মহিলা দলের ৩নং ওয়ার্ডের সভাপতি রুবেনা আক্তার রুমী ও সাধারণ সম্পাদক ময়মুন নেছা।
উক্ত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে ৩নং ওয়ার্ডসহ আশপাশের এলাকার সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থেকে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও একই দিন বাদ আছর সিলেট মহানগর মহিলা দলের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
উক্ত দোয়া মাহফিলে সিলেট মহানগর মহিলা দল ৩নং ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতৃবৃন্দসহ মহানগরের ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের মহিলা নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




