ছবি:সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন দেশের আপামর মানুষের আশ্রয়স্থল। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে বারবার নির্যাতন, নিপীড়ন ও কারাবরণসহ নানা দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছে। আজ তাঁর অনুপস্থিতিতে দেশ এক গভীর শূন্যতার মুখোমুখি হয়েছে। মরহুমা খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি আগামী দিনে জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের মুন্সিরবাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি বজলু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা ও ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক এবং যুক্তরাজ্যস্থ অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী মেম্বার, আজাদ মিয়া মেম্বার, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ আহমদ, বিএনপি নেতা ফজলু মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদস্য আমির আলী, আওলাদ হোসেন, আতিকুর রহমান আতিক, ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আগামী ২২ জানুয়ারি সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দেশনায়ক তারেক রহমানের সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




