দিন দিন জামায়াতিদের ভোট চু*রির কাহিনী প্রকাশ্যে আসছে
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৫ PM

ফেসবুক পোস্টে নাসের রহমান

দিন দিন জামায়াতিদের ভোট চু*রির কাহিনী প্রকাশ্যে আসছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০১:২৩:৪৫ AM

দিন দিন জামায়াতিদের ভোট চু*রির  কাহিনী প্রকাশ্যে আসছে

ছবি:সংগৃহীত


দিন দিন জামায়াতিদের ভোট চুরির নানা কাহিনী প্রকাশ্যে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান। 

তিনি বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি অভিযোগ করেন, ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার কর্মকা- দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। এসব ঘটনায় বিএনপির নির্বাচন বিষয়ে উদাসীনতার চিত্রও পরিষ্কারভাবে ফুটে উঠছে বলে তিনি উল্লেখ করেন। 

এম নাসের রহমান তার পোস্টে একাধিক প্রশ্ন তুলে বলেন, নির্বাচন কমিশনে কারা কাজ করছে, কারা ব্যালটের নকশা করছে, ব্যালট ও ব্যালট বাক্স পরিবহণের দায়িত্ব কাদের দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসার কে ঠিক করছে এবং পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রবেশের অনুমতি কারা নিয়ন্ত্রণ করছেÑএসব বিষয় নিয়েই জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। 

তিনি মনে করেন, নির্বাচন ব্যবস্থার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ