‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানো ফরজে কেফায়া: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৫ PM

‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানো ফরজে কেফায়া: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৮:২৩:১৫ PM

‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানো ফরজে কেফায়া: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব


গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট বিষয়ে আলোচনা সভায় তিনি এ এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‌‘সংবিধান, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরি করতে হবে।’তিনি আরো বলেন, ‘যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যতো যুক্ত করা যাবে, ততো অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।’

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘যারা ইলেকশন চায়না তারা শতভাগ চেষ্টা করবে যাতে ইলেকশনটা পন্ড হয়। আপনি কি ইলেকশন পন্ড হতে দিবেন নাকি, একটা উৎসব মুখর ইলেকশন করবেন।’এর আগে, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সভায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা।সরকারি দপ্তরের পাশাপাশি এনজিওগুলোকেও গণভোটের প্রচারণায় কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা