সাইন্স ল্যাব এলাকায় কলেজ শিক্ষার্থীদের সং ঘ র্ষ, পু লি শি টিয়ারশেল
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ AM

সাইন্স ল্যাব এলাকায় কলেজ শিক্ষার্থীদের সং ঘ র্ষ, পু লি শি টিয়ারশেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০২:০৫:১৪ PM

সাইন্স ল্যাব এলাকায় কলেজ শিক্ষার্থীদের সং ঘ র্ষ, পু লি শি টিয়ারশেল

সংগৃহিত


রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইন্স ল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। যা এখনো চলমান রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে।জানা যায়, গতকাল বুধবার কলেজ ছুুটির পরে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বেধড়ক মারধর করে। এতে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠীরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্স ল্যাবে ধাওয়া দেয়।

এর আগে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ করা হয়। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার। ১০ ডিসেম্বরই ফের পাল্টাপাল্টি হামলা–সংঘর্ষে জড়ায় উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছিল।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক