৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ AM

৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৭:২৪:৫৪ AM

৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

ছবি: সংগৃহীত


নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে আগামী শনিবার (৪ নভেম্বর) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।  তিনি বলেন, ওইদিন দিনব্যাপী বৈঠক হবে।

ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

এর আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষভাগে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের আয়োজন করতে চায় ইসি।

এম সি



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন