জনসভার মঞ্চে তারেক রহমান
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ AM

জনসভার মঞ্চে তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৩:১৮:২৬ PM

জনসভার মঞ্চে তারেক রহমান

সংগৃহিত


রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সারাদেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার বাসা থেকে রাজশাহী উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে বেলা সাড়ে ১১টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ের ১২টার মধ্যে মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী-সমর্থকরা এই সমাবেশে আসেন মিছিল নিয়ে।  

এ জনসভায় অংশ নিচ্ছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা। তারা হলেন- শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম, আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।

মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে তারেক রহমান সড়কপথে যাবেন নওগাঁতে। বিকেল সাড়ে ৫টায় শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য বিএনপি চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলের তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

এরপর শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনী জনসভা রয়েছে। এ সফরকালে বিএনপি চেয়ারম্যান দুদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে সাতটি সমাবেশ করেন তিনি।

এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।

একদিন বাদে মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ