বদলে যাচ্ছে র‍্যাবের নাম ও পোশাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ AM

বদলে যাচ্ছে র‍্যাবের নাম ও পোশাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০৩:০৪:৫২ PM

বদলে যাচ্ছে র‍্যাবের নাম ও পোশাক

ছবি : সংগৃহীত


বদলে যাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম। নতুন নাম দেওয়া হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য দেন। তিনি আরও জানান, র‍্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।

র‍্যাবের নাম পরিবর্তন কেন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “দেশের মানুষ এটার পরিবর্তন চেয়েছে, তাই এমন পরিবর্তন আনা হয়েছে।”

২০২৪ সালের জুলাই-অগাস্টে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা র‍্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে এবং র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, “র‍্যাবকে বিলুপ্ত করুন এবং গুরুতর অপরাধে জড়িত নয় এমন সদস্যদের তাদের ইউনিটে ফিরিয়ে দিন।”

জাতিসংঘের অনুসন্ধানী দল ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত কার্যক্রম চালায়। এর পাশাপাশি, গুমের অভিযোগের বিষয়ে কমিশন অব ইনকোয়ারি জানায়, র‍্যাবকে গুমের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এবং প্রায় ২৫ শতাংশ গুমের অভিযোগে র‍্যাব জড়িত। কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, “র‍্যাবই সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে, তাই র‍্যাবকে বিলুপ্ত করা উচিত।”

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক