ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন লুনা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ PM

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ১২:৫৪:১৭ PM

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন লুনা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত মুহাম্মদ মুনতাসির আলী (খেলাফত মজলিস) দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। 

৭৯ হাজার ২৫১ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাহসিনা রুশদীর লুনা। এমন বিশাল জয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিজয়ের প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি আমার বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর। যারা অক্লান্ত পরিশ্র করেছেন, তাদের উৎসর্গ এই সাফল্য। আমি আনন্দিত যে এই আসনটি আবারও ধানের শীষের জয় দ্বারা সজ্জিত হয়েছে। আমি সর্বদা ন্যায় ও সত্যের পথ অনুসরণ করে কাজ করব। এ আসনে আমার স্বামী নিখোঁজ ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনের ভোটারা ইলিয়াস আলীকে ভালোবেসে ধানের শীষকে আবারও বিজয়ী করেছেন। ইলিয়াস আলী মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকের এই রায় তার আদর্শের প্রতি জনগণের ভালোবাসার প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনের সময় সিলেট-২ আসনে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটাররা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছেন এবং ভোট প্রদানের পর আনন্দের সঙ্গে নিজ নিজ ঘরে ফিরেছেন।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২