নগরবাসীকে কয়েস লোদীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৫ PM

সিলেট-১ আসনে মুক্তাদিরের বিজয়

নগরবাসীকে কয়েস লোদীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৮:১৮:৩১ PM

নগরবাসীকে কয়েস লোদীর  ধন্যবাদ ও কৃতজ্ঞতা

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট নগরবাসীকে প্রাণঢালা অভিনন্দন, ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এক বিবৃতিতে কয়েস লোদী বলেন, সিলেটের সচেতন জনতা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন। শত বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই বিজয় কেবল খন্দকার আব্দুল মুক্তাদিরের নয়, এই বিজয় সিলেটের আপামর জনতা এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট, দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২