সিলেটের গোলাপগঞ্জে জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের দ্বিতীয় কেন্দ্রীয় মক্তব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বোর্ডের অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের সঞ্চালনায় ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
চার বিভাগে সেরা দশ সিরিয়ালে ৪০ জন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রাখে। কায়দা বিভাগে বোর্ডে প্রথম স্থান অধিকার করে পশ্চিম খর্দ্দাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ছাত্রী নাজিরা বেগম, দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ছাত্রী আরিফা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করে পশ্চিম খর্দ্দাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ছাত্রী মোছা. ছামিয়া।
আমপারা বিভাগে প্রথম স্থান অধিকার করে বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্রী মারওয়া আহমদ, দ্বিতীয় স্থান অধিকার করে বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্রী সাফা আহমদ ও তৃতীয় স্থান পশ্চিম রায়গড় বায়তুল হামদ মসজিদের ছাত্রী খাদিজা মাহবুব আয়শা।
নাযারা বিভাগে প্রথম স্থান অধিকার করে বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্র সিয়াম আলম, দ্বিতীয় স্থান অধিকার করে বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্রী সাফা আলম ও তৃতীয় স্থান অধিকার করে বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্রী জিমি আক্তার।
মক্তব সমাপনী বিভাগে প্রথম স্থান অধিকার করে বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্রী আমাতুল্লাহ আরিহা রুহমা, দ্বিতীয় স্থান অধিকার করে দক্ষিণ রায়গড় লেচুবাগান জামে মসজিদের ছাত্র শেখ সাইফ মুহাম্মদ ও তৃতীয় স্থান বায়তুল আমান নিশ্চিন্ত এর ছাত্রী ফাওজিয়া হোসেন ত্বহা।
কায়দা বিভাগে মেধা তালিকায় প্রথম দশজনের রোল নম্বর ৩৮৪, ৫৩৯, ৩৮৬, ৩৪৫, ৩৪৮, ৩৪৬, ৩৫১, ৪২৭, ৪৬০ ও ৫৫৮।
আমপারা বিভাগে মেধা তালিকায় প্রথম দশজনের রোল নম্বর ৩৫৪, ৩৫৫, ৪৪১, ৩৫৬, ৩৯৯, ৪২৫, ৩৮৯, ৪২৪, ৫৬৬ ও ৪৪৩।
নাযারা বিভাগে মেধা তালিকায় প্রথম দশজনের রোল নম্বর ৩৬০, ৩৬১, ৩৬৪, ৫৫০, ৩৫৯, ৩৬৩, ৪৪৬, ৪১৩, ৩৬৫, ৪০৯ ও ৪৫৫।
মক্তব সমাপনী বিভাগে মেধা তালিকায় প্রথম দশজনের রোল নম্বর ৩৬৬, ৫১৭, ৩৬৮, ৫১৬, ৫৩৮, ৪২১, ৩৭৪, ৫১৯, ৩৬৭ ও ৩৬৯।
জৈন্তা বার্তা/আরআর




