সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের ভাই নাজমুল ইসলাম নিয়াজ (৫০)।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ির এক ব্যক্তির মরদেহ আনতে কুলাউড়া থেকে সিলেটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।
নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সিলেটের ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম নিয়াজ।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জৈন্তা বার্তা/আরআর




