সিলেটে চা-বাগান এলাকা থেকে ৬ জন গ্রে*প্তার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ PM

সিলেটে চা-বাগান এলাকা থেকে ৬ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০৪:৪৫:১৭ PM

সিলেটে চা-বাগান এলাকা থেকে ৬ জন গ্রে*প্তার


সিলেটে খাদিমের বুরজান চা-বাগান এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশের দাবি, ওই ৬ জন পেশাদার জুয়াড়ি।

রবিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরজান চা-বাগানের মাঝলাইনের শংকর ছত্রীর বসতঘর থেকে প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানার খাদিম চা-বাগানের কুশেন্দ্র ছত্রীর ছেলে শংকর ছত্রী (৩৮), মৃত নরেন ডিব্রার ছেলে ইরাক চিচাম (২৭). কুকিল বাউরীর ছেলে শিতেশ বাউরী (২৭), মৃত বাবুল লোহার ছেলে সজীব লোহার (২৬), শ্রীধাম ছত্রীর ছেলে অধীর ছত্রী (৩৪) ও কানন ছত্রীর ছেলে দিবাকর ছত্রী (২৩)।

তাদের বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৭৫/১৪/০২/২৬) দায়ের করে সবাইকে আদালতে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২