ছবি:সংগৃহীত
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি আইনজীবী সমিতি প্রাঙ্গণে গিয়ে নির্বাচনের সার্বিক পরিবেশ ও ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
পরিদর্শন শেষে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আইনজীবীরা সমাজের দর্পণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম শক্তি। সিলেট জেলা আইনজীবী সমিতির রয়েছে গৌরবময় ঐতিহ্য। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও পেশাদার নেতৃত্ব উঠে আসবে, যারা আইনের শাসন ও বিচারপ্রার্থীদের অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট জহুরা জেসমিন, সাজিদুল ইসলাম সাজিদ ও অ্যাডভোকেট সামি প্রমুখ।
পরিদর্শন চলাকালে আদালত প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




