রমজান উপলক্ষে পূর্ব গৌরীপুরে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৬ PM

রমজান উপলক্ষে পূর্ব গৌরীপুরে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০৯:৩৯:২৩ PM

রমজান উপলক্ষে পূর্ব গৌরীপুরে  নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে ২ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ এসোসিয়েশন ফ্রান্স-এর উদ্যোগে রোববার সকাল ১১টায় স্থানীয় পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরুব্বি জয়নুল আবেদীন।

তরুণ সমাজকর্মী শেখ জুয়েল আহমদ রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকর্মী ডা. মর্জিয়া রাহেল, জুলেখ আহমদ, দেলোয়ার আল হোসাইন, পুতুল মিয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ