লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট'র দুআ মাহফিল
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৫ PM

লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট'র দুআ মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০৯:৫৬:০৫ PM

লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট'র দুআ মাহফিল

ছবি:সংগৃহীত


লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট -এ ছাত্রদের পাগড়ী ও সবক প্রদান উপলক্ষ্যে দুআ মাহফিল   অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা পরিচালনা পর্ষদ এর ভাইস চেয়ারম্যান বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্জ হাফিয আব্দুস শহীদ, হলিয়ার পাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মিয়ার বাজার ফাযিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, কালারুকা লতিফিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ধনপুরী, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ, প্রিয়জন ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মাদরাসার আজীবন সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ তালিমুল ইসলাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মানিক মিয়া।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, লালাবাজার আলিম মাদরাসা হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম হাসান, মনজলাল দারুল হিফয মাদরাসার সাবেক প্রধান শিক্ষক হাফিজ আব্দুন নূর, সৎপুর দারুল হিফয মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমান, ফুলতলী একাডেমি ঢাকার পরিচালক মাওলানা শাহীদ আহমদ, মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব জমিরুল ইসলাম, আলহাজ্ব নজিমুল ইসলাম, আলহাজ্ব আবুল বশর মো. এহিয়া, হাজী সায়নুল হক, হাফিজ জুনেদ আহমদ ইমন, মোহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসা পরিচালনা পর্ষদ এর সদস্য কারী এম সামছুদ্দীন, মোহাম্মদ ফরহাদ খান, মাদরাসার শিক্ষক মাওলানা মামুনুর রশীদ, হাফিজ আখতার হোসেন, সাবেক শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান, হাফিজ মতিউর রহমান রেদওয়ান, হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, হাফিজ আব্দুস সামাদ, হাফিজ রাশেদুজ্জামান রকীব, তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, আহমদ হাসান ছামী, কারী মাহবুব হাসান বুলবুল, মোহাম্মদ নূর উদ্দিন, শাহেদ আহমদ শুয়েব, মাদরাসার সাবেক ছাত্র হাফিজ মারুফ খান, হাফিজ আহমেদ লতিফ, হাফিজ আবু সালেহ মোঃ কিবরিয়া, হাফিজ সৈয়দ বুরহান আহমদ বোগদাদি, হাফিজ নাবিল আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ