সিলেটে মঙ্গলবার থেকে মিলবে টিসিবির পণ্য
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৫ PM

সিলেটে মঙ্গলবার থেকে মিলবে টিসিবির পণ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ০২:৪২:২৮ PM

সিলেটে মঙ্গলবার থেকে মিলবে টিসিবির পণ্য


পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটসহ সারা দেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এসব পণ্য ক্রয় করা যাবে।

টিসিবির ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।

টিসিবি জানিয়েছে, মঙ্গলবার শুরু হবে পণ্য বিক্রির কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সারাদেশে থাকবে চারশ'র বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।

টিসিবি'র মুখপাত্র শাহাদত হোসেন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে টিসিবি। দেশের প্রতিটি জেলা, সিটি করপোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে পণ্য বিক্রি হবে।

জৈন্তা বার্তা/আরআর