জকিগঞ্জে ১৫টি পা*ওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডে*টোনেটর উ*দ্ধার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৬ PM

জকিগঞ্জে ১৫টি পা*ওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডে*টোনেটর উ*দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ০২:৫৬:১৬ PM

জকিগঞ্জে ১৫টি পা*ওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডে*টোনেটর উ*দ্ধার


সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‍্যাব ও বিজিবির যৌথ আভিযানিক দল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ১৯ বিজিবি'র একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে অবস্থানকালে রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, স্থানীয় কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্টের রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে বিস্ফোরক দ্রব্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন সংবাদ পেয়ে র‌্যাব ও বিজিবি’র যৌথ আভিযানিক দলটি রাত ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায় এবং যাত্রী ছাউনির পেছনে পলিথিন দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জিডিমূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর