সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শফি আহমেদ চৌধুরী সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সিলেটের নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের এম এ মালিক, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর স্বপ্ন বাস্তবায়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দল ও দেশের প্রয়োজনের সময় তাঁর সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।