জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৬ PM

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ০৩:০০:৩৮ PM

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার রিপোর্ট পেশ করা হয়। পরে গত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে সভাপতি তার স্বাগতিক বক্তব্যে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল দপ্তর, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ ছিল আমাদের সকলের জন্য। সেই নির্বাচন পুরো উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভোক্তাদের হয়রানি রোধ, সিন্ডিকেট তৈরি করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি বন্ধে বাজার মনিটরিং, শাক-সবজির দাম হাতের নাগালে রাখা, হোটেল-রেস্তোরাঁসমূহে পচা-বাসী খাবার ও বাসী ইফতারসামগ্রী বিক্রি বন্ধ, সড়ক-মহাসড়কের জায়গা দখল করে অস্থায়ী দোকানপাট না বসানো, সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ইফতারের পূর্বমুহূর্তে যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

এ সময় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও পুরো উপজেলায় চুরি, ডাকাতি, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তন বন্ধ ও বালু উত্তোলন বন্ধসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদ, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিন আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ইউপি সদস্য আখলাকুল আম্বিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক পুরকায়স্থ, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজেন দত্ত, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেনসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর