নিজস্ব
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ Academic Transformation Fund (ATF) Proposal Write up for 2nd Round শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের হাতে সময় খুবই সীমিত। তাই সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সংশ্লিষ্ট সবাইকে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। তিনি জানান, গত বছর বিশ্ববিদ্যালয় সাতটি প্রকল্প অর্জন করেছে। চলতি বছরে আরও বেশি প্রকল্প পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ও দক্ষ গবেষক রয়েছেন। গত বছরের তুলনায় এবার আরও বেশি সংখ্যক গবেষণা প্রকল্প জমা দেওয়ার চেষ্টা করা হবে।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
জৈন্তাবার্তা/সুলতানা




