প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিভাবে এ ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। মরদেহের কাছে সড়কে পড়েছিল সিলেট-ল ১২-৭১৬৪ নম্বরের একটি মোটরসাইকেল।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, নিহতের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




