পাইলটিয়ান এলামনাই ইউকের উদ্যোগে পাইলট স্কুলে ক্রীড়া সামগ্রী উপহার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৬ AM

পাইলটিয়ান এলামনাই ইউকের উদ্যোগে পাইলট স্কুলে ক্রীড়া সামগ্রী উপহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৭:৫৪:০২ PM

পাইলটিয়ান এলামনাই ইউকের উদ্যোগে পাইলট স্কুলে ক্রীড়া সামগ্রী উপহার

ছবি:সংগৃহীত


সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে পাইলটিয়ান এলামনাই ইউকে। জিইসিসি’র সহযোগিতায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্রিকেট জার্সি ও বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষিকা শেফালী খানম, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শারীরিক শিক্ষার শিক্ষক মাসুক মিয়া, পাইলটিয়ান এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ, সেক্রেটারি আহমেদ জিন্নুন দারা, সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, দফতর সম্পাদক ইয়ামিন শাহরিয়ার ইনু, সদস্য আশফাক কামরান চৌধুরী ও হরিপদ দে।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেট বিভাগের ম্যানেজার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনি, বর্তমান খেলোয়াড় ইমতিয়াজ চৌধুরী তান্না, শিক্ষক মির্জা শরীফুল ইসলাম ও মাহমুদুর রহমান প্রমুখ। পাইলটিয়ান ইউকে এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মোকাম্মেল হোসেনের উপস্থিতিতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। ইউকে এলামনাইয়ের সদস্য শাহ মাহমুদ হাসান এবং জিইসিসি’র কর্ণধার আখলাক আহমেদের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নতুন জার্সি ও ক্রীড়া সরঞ্জাম পেয়ে শিক্ষার্থীরা আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে। ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিদ্যালয় কর্তৃপক্ষ পাইলটিয়ান এলামনাই ইউকে ও জিইসিসি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।

উপহৃত সামগ্রীর তালিকা: ২৩ জোড়া জার্সি, ২৩টি ক্যাপ, ২টি ম্যাচ ব্যাট, ২ জোড়া প্যাড, ২ জোড়া ব্যাটিং গ্লাভস, ১ জোড়া কিপিং গ্লাভস, ২টি হেলমেট, ১ জোড়া কিপিং প্যাড, ২টি গার্ড, ২টি থাই প্যাড, ২ জোড়া ইনার গ্লাভস, ১টি ব্যাগ, ৬টি বল

পাইলটিয়ান এলামনাই ইউকের পক্ষ থেকে এসব সামগ্রী শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ