ছবি:সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র মাসের চেতনাকে ধারণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় এমরান আহমদ চৌধুরী বিশেষভাবে অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে এগিয়ে আসা।
তিনি আরও বলেন , মহান আল্লাহ তায়ালা যেন পবিত্র মাহে রমজানের ফজিলত ও বরকতে সকলের রোজা ও ইবাদত কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন।
শুভেচ্ছা বার্তার শেষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীসহ দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




