রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কয়েস লোদী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ AM

রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০৫:৪৭:৪১ PM

রমজানের প্রথম দিনে  খাদ্যসামগ্রী বিতরণ করলেন  কয়েস লোদী

ছবি:সংগৃহীত


পবিত্র রমজান মাসের প্রথম দিনে নগরীর দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পেশার  মানুষের মধ্যে ‘ফুড প্যাক’ বিতরণকালে তিনি বলেন, রমজান মাস সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে রয়েছে। লোকলজ্জার কারণে তারা অনেক সময় কারও কাছে সহায়তা চাইতে পারে না। তাই এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।

তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং রমজানজুড়ে এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব-এর সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা ও এম এ মতিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের সাবেক সভাপতি মামুন হাসানসহ অন্যরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ