সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল অনুষ্ঠিত, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২০ AM

সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল অনুষ্ঠিত, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১২:২০:৫৭ AM

সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল অনুষ্ঠিত, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজরীহান জামান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী এসএম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, অ্যাডভোকেট মামুনুর রশীদ, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. শাহ আলম, মো. আমিনুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান তাহির আহমদ, ফেরদৌস আহমদ, মো. নজরুল ইসলাম, বদরুজ্জামান চৌধুরী, সুমন আহমদ, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, সাজ্জাদ আহমদ সাজু, সজল আহমদ, আফরোজ তালুকদার, তাহমিদ চৌধুরী, মন্নান আহমদ শাফিসহ অনেকে।

সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, রমজান মাস ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি কেবল রাজনৈতিক নয়; এটি একটি ঐতিহাসিক ও ন্যায্য দাবি। প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সিলেট দীর্ঘদিন ধরে অবহেলার শিকার-এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে সিলটি পাঞ্চায়িতের ৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ