সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ৫২'র ভাষা শহীদদের প্রতি নিজপাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জোসেফ মঞ্জুর চৌধুরী ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, তামাবিল হাইওয়ে থানার পুলিশ, বিএনপির জৈন্তাপুর উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুর, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ (পিডিবি),পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ৫২'র ভাষা শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/আরআর




