সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বরুংগারী এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে পলাতক আসামি সামছুদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার একটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সামছুদ্দিন কোম্পানীগঞ্জের বটেরতল গ্রামের আব্দুল হকের ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত সামছুদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




