দক্ষিণ সুরমায় তিন জু*য়াড়ি গ্রে*প্তার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ AM

দক্ষিণ সুরমায় তিন জু*য়াড়ি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ০২:৫৮:৫২ PM

দক্ষিণ সুরমায় তিন জু*য়াড়ি গ্রে*প্তার


জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পয়েন্ট এলাকায় এ অভিযান চালায়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাক্ষণশাসন থানাধীন ছাতিয়ানি গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে মনির হোনে (৪২), দক্ষিণ সুরমা থানাথীন স্বর্নালী ভার্থখলা এলাকার হাফিজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন রাঙ্গাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে আক্তার হোসেন (৪৫)।

জৈন্তা বার্তা/আরআর