ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১শে ফেব্রুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চৌধুরী, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




