ছবি:সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক শুক্রবার বাদ তারাবীহ লালদিঘীরপাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা. মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা আইয়ুব আলী কামালী ও মুহাম্মদ সিকন্দর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। বিশ্বব্যাপী রমজান শুরু হলেও দেশের কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও বলেন, রমজান মাসে দিনের বেলা হোটেলসমূহ বন্ধ রাখা, হোটেল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং সেহেরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।
বৈঠকে বিগত মাসের সাংগঠনিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী ১২ রমজান, ২ মার্চ তালতলাস্থ গুলশান হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ‘তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




