এসএমপির ডিবির অভি*যানে তিন জুয়া*ড়ি গ্রে*ফতার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ AM

এসএমপির ডিবির অভি*যানে তিন জুয়া*ড়ি গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৬ ০৪:২৯:৪৩ PM

এসএমপির ডিবির অভি*যানে তিন জুয়া*ড়ি গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় প্রকাশ্যে ‘তীর শিলং’ জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- করিম আহমেদ প্রকাশ রহিম (৩০), পিতা: সাথির আলী প্রকাশ চেরাগ আলী, মাতা: আছারুন্নেছা। স্থায়ী ঠিকানা: নিমাদন, গোলাপগঞ্জ, সিলেট; বর্তমান ঠিকানা: আলমপুর, দক্ষিণ সুরমা, সিলেট।
হেলাল আহমেদ (২৮), পিতা: সুরুজ আলী, মাতা: ছানু বেগম। স্থায়ী ঠিকানা: শাহজালালপুর (পূর্ব), জকিগঞ্জ, সিলেট; বর্তমান ঠিকানা: হোটেল তাজমহল রেস্টুরেন্ট (বাস টার্মিনাল), দক্ষিণ সুরমা, সিলেট।
 আলাল মিয়া (৪৭), পিতা: বজলুর রহমান, মাতা: একতার খাতুন। স্থায়ী ঠিকানা: মদন, নেত্রকোনা; বর্তমান ঠিকানা: বাস টার্মিনাল রোড, দক্ষিণ সুরমা, সিলেট।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায়  মহানগরী আইন ২০০৯-এর ৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মিডিয়া সেল, এসএমপি, সিলেট।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ