ছবি:সংগৃহীত
কলিযুগপাবনাবতারী শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) এবং নিত্যলীলায় প্রবিষ্ট গুরুদেব প্রভুপাদ শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে সিলেটে আয়োজন করা হয়েছে ষোল প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব।
মহোৎসবটি সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় আগামী ২ মার্চ সোমবার থেকে শুরু হবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচি
২ মার্চ (সোমবার). সন্ধ্যা ৭টা: শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, রাত ৯টা: শুভ অধিবাস সংকীর্ত্তন। উভয় পর্বে পরিবেশনায় থাকবেন বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল)।
৩ মার্চ (মঙ্গলবার) ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ, যা ৪ মার্চ (বুধবার) পর্যন্ত চলবে।
প্রতিদিন দুপুর ১টা: মহাভোগারতি দর্শন, দুপুর ২টা: সর্বস্তরের গৌরভক্তদের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ
অংশগ্রহণকারী কীর্ত্তনীয়া দল
মহোৎসবে অংশ নেবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট, শ্রীশ্রী নবসখি সম্প্রদায়, কোটালীপাড়া, দিনাজপুর, শ্রীশ্রী সখি সম্প্রদায়, গোপালগঞ্জ, শ্রীশ্রী হরিনাম সংঘ, কুমিল্লা, শ্রীশ্রী গুরু সম্প্রদায়, পটুয়াখালী, শ্রীশ্রী আশ্রম সম্প্রদায়, রাজনগর, মৌলভীবাজার, গিরিরাজ দাস জুয়েল ও কিশোরী সম্প্রদায়, সিলেট
৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে কলঙ্কমোচন লীলা (পরিবেশনায়: গিরিরাজ দাস জুয়েল ও কিশোরী সম্প্রদায়)। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের বিশ্রাম এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




